February 21, 2026, 1:50 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জামায়াত নেতার সার-কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ ; ক্ষতি প্রায় ১২ লাখ টাকা ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে হাতুড়িপেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ফুল চাষে ব্যস্ত ফুল চাষিরা শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের স্কুলছাত্রী অপহরণের ১০ দিন পর কুমিল্লা থেকে উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের মহেশপুরে অপহরণের ১০ দিন পর স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়ে ওই ছাত্রী। দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল পার্শ্ববর্তী বেড়েরমাঠ গ্রামের শুকুর আলীর ছেলে হৃদয়। গত ১৪ মার্চ হৃদয়সহ ৪-৫ জন মিলে মেয়েটিকে অপহরণ করে। পরে কুমিল্লায় আত্মগোপন করে হৃদয়।

এদিকে ওই ছাত্রীকে খোঁজাখুঁজি করে না পেয়ে ১৬ মার্চ মহেশপুর থানায় একটি মামলা করেন তার বাবা।

মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে তারা কুমিল্লা থেকে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এখন আইনিভাবে ভিকটিমকে আদালতে পাঠানো হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page