October 8, 2026, 4:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের ৬ হাজার কৃষকের মাঝে সরকারী বিনা মুল্যের সার ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারের দেওয়া বিনা মুল্যের সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আজ ৫ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এলাকার কৃষকদের মাঝে রবি মৌসুমের বোরো ধান (উফশী ও হাইব্রীড) উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকারী বিনা মুল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারী বিনা মুল্যের সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা কৃষি অফিসার হাসান আলী, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল ইসলাম স্বপন ও ফারুক হোসেন প্রমুখ।

পরে মহেশপুর উপজেলার ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারের দেওয়া বিনা মুল্যের সার ও বীজ বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

 



Our Like Page