August 14, 2026, 3:34 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্ততা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :  ঝিনাইদহের মহেশপুরে  আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুলাই সকালে উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাদপুর) আসনের এমপি মোঃ মতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান, মহেশপুরস্থ ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাহেব আলী খান, নাটিমা ইউনিয়ন পরিষদের চেযারম্যান আবুল কাশেম মাষ্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দবির উদ্দিন বিশ্বাস, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহেশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নার্গিস সুলতানা দীপা, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী ও জামায়াত নেতা লুৎফর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম খায়রুল আনাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা জামায়াতের আমির ফারুক আহমেদ ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পলাশ।

সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ আবু সুফিয়ান, মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকুর আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার উম্মে সালমা, মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সীমাান্তবাণী পত্রিকার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবর আী বাবু,  এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী লুথান, ফতেপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশাদুল ইলাম, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক স্বপন, স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম, নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মৃধা, কাজীরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানবী, বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান, ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান আমিনুল ইসলাম ও আনছার-ভিডিপি প্রতিনিধি।

সভায় প্রধান অতিথি এমপি মতিয়ার রহমান বলেন, মহেশপুর সীমান্তের চোরাচালান রোধ করতে নতুন ৩টি বিজিবি ক্যাম্প ও ৫টি নতুন পুলিশ ক্যাম্প প্রতিষ্ঠার পদক্ষেপ নেওয়া হচ্ছে, এছাড়া মাদক প্রতিরোধে নেপা এলাকার ১টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের শাখা অফিস স্থাপনেরও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এছাড়া তিনি গত এক মাসে মহেশপুর থানার ওসি মেহেদী হাসানের ব্যাপক তৎপরতায় মহেশপুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থির উন্নয়নে ও মাদকবিরোধী অভিযানের প্রশংসা করেন।

সভায় বিশেষ অতিথি মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, মাদক চোরাচালান, স্বর্ণ চোরাচালান ও মানব পাচারের ব্যাপারে জিরো টরারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

সভায় অন্যান্য বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক চেরাচালান, স্বর্ণ চোরাচালান, অস্ত্র চোরাচালান, বাল্যবিবাহ নিয়ে বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন বলেন, সীমান্তাঞ্চলে শীতকালে রাত ৯টা ও গৃষ্মকালে রাত ১০টার পর কেউ বাইরে থাকতে পারবে না।

এছাড়া তিনি মানব পাচার ও সীমান্তে মাদক চোরাচালান বন্ধ করতে বিজিবি, পুলিশ প্রশাসন, স্থানীয় চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, গণ্যমান্য ব্যাক্তিদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page