October 10, 2026, 5:45 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় জনতার ঢল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর হাইস্কুল মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ ডিসেম্বর সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

 

প্রধান অতিথি সাইদুল করিম মিন্টু বলেন ঝিনাইদহ – ৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশরত্ন শেখ হাসিনার দেওয়া প্রতীক নৌকা, স্বাধীনতার প্রতীক নৌকা, উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করতে হবে।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের নৌকার প্রার্থী সালাউদ্দীন মিয়াজী, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুননেছা মিকি, মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, জেলা আওয়ামী লীগের তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক শরীফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কাজী আতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা নিখিল কুমার গাঙ্গুলী ও  বাবু শেখ ।

নির্বাচনী সভায় বক্তারা আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ- ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দীন মিয়াজীকে বিজয়ী করতে  ভোটারদের কাছে যেয়ে নৌকা প্রতীকে ভোট চেয়ে ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক দলীয় নেতা-কর্মীর প্রতি আহ্বান জানানো হয়।

নির্বাচনী জনসভায় মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

নির্বাচনী জনসভায় মহেশপুর হাইস্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page