November 29, 2026, 6:51 am
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদ্যাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার সকালে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্র্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী।

আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সৈয়দ শাহরিয়ার আকাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ কুমার পাল, বিআরডিবি অফিসার বাহাউল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন লিটন, মহেশপুর সরকারি  মডেল পাইলট মাধ্যমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মহেশপুর থানার এসআই জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ আবু সুফিয়ান, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক  মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমুখ।

এর পূর্বে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের সুচনা করা হয়। পরে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ,স্কাউটের ও সততা সংর্ঘের সদস্যবৃন্দরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page