October 7, 2026, 11:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র শাখার উদ্যোগে রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ব্যাংকের হলরুমে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন শাখার এসপিও ও ম্যানেজার (অপারেশনস) মো. মামুন মিল্লাত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মহেশপুর শাখার এফএভিপি ও শাখা প্রধান মো. জামাল উদ্দীন।

এ সময় বক্তব্য রাখেন ব্যাংকের অফিসার আব্দুল মান্নান ও তামিমা শারমিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. জামাল উদ্দীন প্রবাসী বাংলাদেশিদের বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকিং সেবায় সাময়িক কিছু অসুবিধা হলেও বর্তমানে গ্রাহকরা আগের মতোই নির্বিঘ্নে লেনদেন করতে পারছেন। তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং ভবিষ্যতেও নিরাপদ থাকবে।



Our Like Page