October 7, 2026, 7:11 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক

ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে মাদকদ্রব্য ফেলে দেওয়াকে কেন্দ্র করে মাকে মারধর এবং পবিত্র কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে মনিরুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার কাজিরবেড় ইউনিয়নের ভগমতিতলা গ্রামে এ ঘটনা ঘটে। আটক মনিরুল ইসলাম ওই গ্রামের গনজের আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম সামন্তা বাজার থেকে ৬০০ টাকার গাঁজা কিনে এনে নিজের ঘরের ড্রয়ারে রাখেন। বিষয়টি জানতে পেরে তার মা আমেনা খাতুন গাঁজা টয়লেটে ফেলে দেন। পরে ড্রয়ারে গাঁজা না পেয়ে মনিরুল ক্ষিপ্ত হয়ে মাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

একপর্যায়ে তিনি ঘরে থাকা পবিত্র কোরআন শরীফে আগুন ধরিয়ে দেন। এতে কোরআন শরীফের দুটি পৃষ্ঠা পুড়ে যায় বলে জানা গেছে।

ঘটনার পর পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পরে মহেশপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনিরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।

মহেশপুর থানা সূত্র জানায়, আটক যুবকের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



Our Like Page