March 9, 2026, 8:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের উদ্যোগে ১৭০ পরিবারের মাঝে ইফতার ও রোজার খাদ্যসামগ্রী বিতরণ ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : প্রধানমন্ত্রী ঈদ ও স্বাধীনতা দিবসের আলোকসজ্জা বাতিল করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্য মন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মঞ্জুর আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যের শীতকালীন শাকসব্জির বীজ ও রাসায়নিক সার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২৬ অর্থবছরের প্রনোদনা কর্মসূচীর আওতায় শীতকালীন শাকসব্জির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে সরকারের দেওয়া বীনামূল্যের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

১৫ অক্টোবর  মহেশপুর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রনোদনা কর্মসূচীর আওতায় বিভিন্ন ফসলের ও শাকসব্জির বীজ এবং রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।

বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ নুর আলম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইমাম হোসেন জ্যোতি, উপজেলা মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান ও উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ফারুকুজ্জামান।

অনুষ্ঠানে উপজেলার ১ হাজার  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১ কেজি হারে শরিষার বীজ, ৭৫০ জন কৃষকের মাঝে গম বীজ, ৫০ জন কৃষকের মাঝে সূর্যমূখী বীজ, ১৫০ জন কৃষকের মাঝে চীনা বাদামের বীজ, ৪ শত কৃসকের মাঝে মসুরের বীজ, ৩০ জন কৃষকের মাঝে খেসারীর বীজ, ৫০ জন কৃষকের মাঝে শীতকালীন পেঁয়াজের বীজ, ৩৫০ জন কৃষকের মাঝে মিস্টি কুমড়ার বীজ, ১ শত  কৃষকের মাঝে  শষা বীজ, ৩৫০ জন  কৃষকের মাঝে পালংশাকের বীজ, মুলার বীজ, লাল শাকের বীজ, মটরশুটির বীজ, বেগুনের বীজ, লাউয়ের বীজ বিতরণের উদ্বোধন করা হয়।

যে সব কৃষককে বীজ প্রদান করা হচ্ছে তাদেরকে ১০ কেজি হারে ডিএপি সার, ১০ কেজি হারে এমওপি সার ও ১০ কেজি হারে ডিএপি ও ৫ কেজি হারে এমওপি সার প্রদান করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page