October 8, 2026, 3:22 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে জাতীয় সংবিধান দিসব পালিত

মোঃ বাবর আলী বাবু : ঝিনাইদহের মহেশপুরে জাতীয় সংবিধান দিবস উদযাপন উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহেশপুর মহিলা কলেজের প্রভাষক মাহাবুবুর রহমান, মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন লিটন, মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবর আলী বাবু, ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

সভাপতির বক্তব্যে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী বলেন, প্রধানমন্ত্রী তার বাণীতে, সংবিধান প্রণয়নের সুবর্ণজয়ন্তীতে ৪ নভেম্বরকে ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে ঘোষণা আওয়ামী লীগ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের মুক্তি-সংগ্রামের ইতিহাস ও সংবিধানের চেতনা ধারণের জন্য জাতীয় সংবিধান দিবস ও মৌলিক অধিকার সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে বুঝিয়ে দেন।

 

 

 

 



Our Like Page