October 8, 2026, 3:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

স্টাফ রিপোর্টার : “রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।

১৬ আগস্ট রবিবার সকালে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনের এমপি মতিয়ার রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ এটিএম খায়রুল আনাম, উপজেলা মৎস্য অফিসার দীন ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, পৌর জামায়াতের সভাপতি নওফেল ইসলামসহ অনেকে।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



Our Like Page