October 8, 2026, 12:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাজারের রেজিস্ট্রেশন ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর ড্রাগন বাজারের সরকারি রেজিস্ট্রেশন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২২ আগস্ট শনিবার সকালে গৌরীনাথপুর বাজারে ব্যানার ও ফেস্টুন হাতে প্রায় দুই হাজার আড়তদার ও বাজারকর্মচারী জড়ো হন। পরে তারা ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঐতিহ্যবাহী এই ড্রাগন বাজারকে ঘিরে কতিপয় ফেসবুক ব্যবহারকারী ও ইউটিউবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছেন। এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।

একই সঙ্গে বাজারটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায় দ্রুত সরকারি উদ্যোগে বাজারটির রেজিস্ট্রেশনের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ড্রাগন বাজারের সভাপতি সোহাগ খান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আজমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মশিয়ার রহমানসহ অনেকে।



Our Like Page