October 2, 2026, 9:30 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে নব-গঠিত জাতীয় শ্রমিক লীগের পকেট কমিটির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দের

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে সদ্য দেওয়া জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে গতকাল শনিবার দুপুরে মহেশপুর ডাকবাংলোর হল রুমে সাংবাদিক সম্মেলন করেন করেছেন মহেশপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক কমিটির নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে মহেশপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক আহবায়ক মীর সাহেব আলী বলেন, মহেশপুরে উপজেলা জাতীয় শ্রমিক লীগের কমিটির এক বছর মেয়াদ থাকা অবস্থায় গোপনে ভেঙ্গে দিয়ে কোন রকমের নিয়মনীতির তোয়ায়া না করে অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিক ভাবে সকল বেসিক ইউনিয়নের সদস্যদের ছাড়া কিছু অশ্রমিকদের নিয়ে আবু জাফরকে আহবায়ক ও যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকের বিরুদ্ধে নির্বাচন করেছিলেন সেই নাজমুল হুদা জিন্টুকে যুগ্ন আহবায়ক করে গত ৯-৩-২০২৩ তারিখে ২৩ সদস্য বিশিষ্ঠ একটি আহবায়ক কমিটি গঠন করেছেন।
তিনি জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির উদ্যোশ্য করে বলেন অনতিবিলম্বে এই অবৈধ পকেট কমিটি বিলুপ্ত ঘোষনা করে গণতান্ত্রিক ও গঠনতান্ত্রিক নিময় অনুসরণ করে সম্মেলনের মাধ্যমে গঠন মুলক কমিটি প্রদানের দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ সরকার,সহ সভাপতি আবুল আজিজ, সিরাজুল ইসলাম,শিক্ষা বিষয়ক সম্পাদক শাহাজান আলী, পান্তাপাড়া ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল আজিজ,সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ জাতীয় শ্রমিক লীগের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page