October 8, 2026, 4:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 

ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মহিদুল মল্লিক আটক হয়েছে।

আজ ১৭ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের সার্বিক দিকনির্দেশনায় পৌরসভার জলিলপুর পাঁচমাথা-ভৈরবা সড়ক এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এএসআই মো. জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করেন।

এ সময় ভৈরবার কুল্লাহপাড়া গ্রামের বাসিন্দা মো. মহিদুল মল্লিক (৩৭) কে সন্দেহজনকভাবে তল্লাশি করা হলে তার কাছে একটি গোলাপি রঙের কাপড়ের ব্যাগ থেকে খাকি রঙের কসটেপে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।

পুলিশ ঘটনাস্থল থেকেই তাকে আটক করে এবং উদ্ধারকৃত আলামত জব্দ করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, মাদক নির্মূলে মহেশপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান জোরদার করা হবে।

স্থানীয়দের মতে, বর্তমান ওসি মেহেদী হাসানের নেতৃত্বে মহেশপুর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আস্থা তৈরি হয়েছে।



Our Like Page