September 16, 2026, 3:15 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার

ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২০ বোতল ভারতীয় অবৈধ ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে।

গত ১ আগস্ট শনিবার  রাত ৮টা ২৫ মিনিটে মহেশপুর পৌরসভার বারুইপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মহেশপুর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আব্দুল করিম মাতুব্বরের নেতৃত্বে একটি দল পৌর এলাকায় মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান চালায়। এ সময় বারুইপাড়ার ‘ডিডি টাইলস অ্যান্ড স্যানিটারি’ দোকানের সামনে পাকা রাস্তার ওপর একটি নীল রঙের পলিথিনে মোড়ানো পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ দেখতে পান তারা।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ভারত থেকে অবৈধভাবে আনা ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে কোডিন ফসফেট ও ক্লোরফেনিরামিন ম্যালিয়েট সমৃদ্ধ সিরাপ উল্লেখ ছিল। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য মহেশপুর থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) রেকর্ড করা হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page