October 8, 2026, 1:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে পৃথক ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক

ফাহিমুল ইসলাম :  ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে জিআর ও নন-জিআর ওয়ারেন্টভুক্ত চার আসামিকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের নির্দেশনায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টঙ্গী, গাজীপুরের জিআর নং-৩৫৯৩/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নাটিমা মাঠপাড়া গ্রামের মো. মিজানুর রহমানকে আটক করা হয়।

এছাড়া মহেশপুরের নন-জিআর নং-৩১/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত শংকরহুদা গ্রামের মো. বাবুল আক্তার, মো. শাহাবুদ্দিন বিশ্বাস (৬৭) এবং মো. রিমন হোসেনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

আটককৃত চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মহেশপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আটকে থানার অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page