February 22, 2026, 4:47 am
শিরোনামঃ
মাগুরা কাশিয়াডাঙ্গা গ্রামে দিনে দুপুরে মারধর, টাকা ও স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে : তথ্যমন্ত্রী যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী সংসদে বসা মাত্রই হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচন কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত সুনামগঞ্জে অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে ৮ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বালি বোঝায় নাটার ধাক্কায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার : বালি বোঝায় নাটার ধাক্কায় আব্দুর রশিদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ১২ এপ্রিল বৃধবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাকোশপোতা ভাষানপোতা সড়কের বাকোশপোতা মাঠ নামক স্থানে।

নিহত আব্দুর রশিদ মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের ইউপি সদস্য আব্দুল আলীম গাজীর পিতা।

এলাকাবাসী সূত্রে জানাগেছে,বুধবার দুপুরে বাকোশপোতা ভাষানপোতা সড়কের বাকোশপোতা মাঠ নামক স্থানে নিহত আব্দুর রশিদ বাইসাইকেল যোগে রাস্তা পার হওয়ার সময় অপর দিক থেকে আসা বালি বোঝায় নাটা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, ইউপি সদস্য আব্দুল আলীম গাজীর পিতা সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি।

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page