October 9, 2026, 7:18 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুতের পোলে ঝুলছে ডিস লাইনম্যান শনু মোল্লার মৃতদেহ

স্টাফ রিপোর্টার : বিদ্যুতের পোলে ডিসের লাইন ঠিক করতে ওঠেন ডিস লাইনের লাইনম্যান শনু মোল্লা (৩২)। এর কিছুক্ষন পরই ডিস লাইনের লাইনম্যান শনু মোল্লাকে বিদ্যুতের তারে ঝুলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বিদ্যুতের পোল থেকে ডিস লাইনের লাইনম্যান শনু মোল্লার মৃতদেহ নামিয়ে নিচে নিয়ে আসেন।

বিদ্যুৎ স্পৃষ্ট নিহত শনু মোল্লা শনু মোল্লা ঝিনাইদহের মহেশপুর উপজেলার নস্তি গ্রামের আব্দুল করিম মোল্লার ছেলে। এ ঘটনাটি ঘটেছে আজ ২৪ আগস্ট বৃহস্পতিবার সকালে নস্তি গ্রামের শাকিল মোড়ে।

নিহত শনু মোল্লার চাচাতো ভাই ভুট্্েরা মোল্লা জানান, নস্তি গ্রামের শাকিল মোড়ে ডিস লাইনের সংযোগ ঠিক করার জন্য বিদ্যুতের পোলে উঠে কাজ করছিল শনু। কাজ করা অবস্থায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌচ্ছায়। দেখতে পায় একজন ব্যাক্তি শাকিল মোড় নামক স্থানে বিদ্যুতের খুটির তারে ঝুলে আছে। আমার সেখান থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চেয়ারম্যান ও তার পরিবারের নিকট মৃতদেহটি হস্তান্তর করে এসেছি।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান,জানতে পেরেছি নস্তি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন ডিস লাইনের লাইনম্যান মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারে পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page