February 27, 2026, 4:38 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের বীর মুক্তিযোদ্ধা মুনজিল আলীর জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী সামন্তার পটিপাড়ার বীর মুক্তিযোদ্ধা মুনজিল আলী শুক্রবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন ইন্না লিল্লাহি — রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৭৫) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

৫ মে শুক্রবার বিকাল ৩টায় সামন্তা মাধ্যমিক বিদ্যালয় চত্তরে গার্ডাব অনার শেষে বীর মুক্তিযোদ্ধা মুনজিল আলীর জানাযা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, পৌর কমান্ডার কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মোশারেফ হোসেন, কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানবী, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, রবিউল হোসেন, বেলায়েত হোসেন, সামছুল হক প্রমুখ।

এর পুর্বে এমপি শফিকুল আজম খান চঞ্চলসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ বীর মুক্তিযোদ্ধা মুনজিল আলীর কফিনে পুস্পমাল্য অর্পন করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page