April 1, 2026, 1:28 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা আকবার বিশ্বাসের মৃত্যু ; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়ার বিশ্বাসপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী আকবার বিশ্বাস বৃহস্পতিবার রাতে নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি……রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৮৬) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

গত ১ জুলাই শুক্রবার সকাল ১১টার ঘুগরী পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গার্ড অব অনার শেষে বীর মুক্তিযোদ্ধা আলী আকবার বিশ্বাসের জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

এর পুর্বে বীর মুক্তিযোদ্ধা আলী আকবার বিশ্বাসের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল, সাবেক এমপি নবী নেওয়াজসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

জানাযায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল, সাবেক এমপি ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফায়জুর ইসলাম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, পৌর কমান্ডার কাজী আব্দুস সাত্তার, আলী হোসেন, মোশারেফ হোসেন, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম স্বপন, রবিউল হোসেন, বেলায়েত হোসেন, সামসুল হক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি রাজেদুল ইসলাম রাজাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page