March 8, 2026, 7:27 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা হান্নান গাজীর মৃত্যু ; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা হান্নান গাজী মঙ্গলবার রাতে নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
১১ অক্টোবর বুধবার সকাল ১১টার ঘুগরী পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে বীর মুক্তিযোদ্ধা হান্নান গাজীর জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এরপুর্বে বীর মুক্তিযোদ্ধা হান্নান গাজীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঝিনাইদহ ৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজসহ বীর মুক্তিযোদ্ধারা।
জানাযা নামাযে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজ, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা মুক্তযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তালেব, সাবেক ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী আব্দুস সাত্তার, পান্তাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ হক মাষ্টার, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম স্বপন, যাবদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য হাফিজুর রহমান মিঠু, মহেশপুর পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক রকিব উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা, মোশারেফ হোসেন, আলী হোসেন, রবিউল হোসেন, বেলায়েত হোসেন, সামসুল হক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি রাজেদুল ইসলাম রাজাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page