October 16, 2026, 10:24 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহতের পর হাতের নক তুলে নিয়েছে এক শিক্ষক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর জামিয়া ইসলামীয়া আজিজুল উলুম মাদ্রাসার হেফজ (হাফেজ) বিভাগের ছাত্র জুবায়ের আহাম্মেদকে (১৩) কে পিটিয়ে আহতের পর তার একটি আঙ্গুলের নক তুলে নিয়েছে মাদ্রাসার শিক্ষক মোঃ আব্দুল্লাহ। এ ঘটনায় আহত ছাত্রের মা বাদী হয়ে শিক্ষক আব্দুল্লাহকে আসামী করে একটি লিখিত অভিয়োগ দায়ের করেছেন।

আহত ছাত্র জুবায়ের আহাম্মেদ জানান, রোববার রাতে আমাকে রুমের মধ্যে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে আমার বাম হাতের আঙ্গুলের একটি নক তুলে নেয় শিক্ষক মোঃ আব্দুল্লাহ। এমনকি আমি যদি এঘটনা কাউকে বলি তাহলে আমাকে মেরে ফেলা হবে বলে জানান। আমি আজ সোমবার ভোর রাতে পালিয়ে বাড়ীতে চলে যাই।

আহত ছাত্রের মা ফিরোজা বেগম জানান, আমার ছেলেকে মহেশপুর জামিয়া ইসলামীয়া আজিজুল উলুম মাদ্রাসায় রেখে লেখা পড়া করিয়ে আসছিলাম। হঠাত কয়েক দিন ধরে হেফজ (হাফেজ) বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আমার ছেলেকে অহেতুক মারপিট করে আসছিল।

তিনি আরো বলেন বোরবার রাতে শিক্ষক আব্দুল্লাহ আমার ছেলেকে লাঠি দিয়ে যে ভাবে পিটিয়েছে তা বলার মত নয়। কিন্তু তার পরও তিনি আমার ছেলের একটি আঙ্গুলের নক পর্যন্ত তুলে নিয়েছেন। এটা কেমন শিক্ষাকতা?

আহত ছাত্র জুবায়ের আহাম্মেদের প্রতিবেশী চাচা আবু হানিফ জানান, জুবায়েরকে মারপিটের কারণ জানতে তার মাকে নিয়ে মাদ্রসায় গেলে জামিয়া ইসলামীয়া আজিজুল উলুম মাদ্রাসার প্রধান শেখ আসাদ আমাদেরকে উল্টো হুমকি দিয়ে মাদ্রসা থেকে বের করে দেয়।

হেফজ (হাফেজ) বিভাগের শিক্ষক মোঃ আব্দুল্লাহর সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব্য হয়নি।

মহেশপুর থানা অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন জানান আমি লিখিত অভিযোগটি পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page