November 19, 2026, 6:01 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

মোঃ আলমগীর কবীর / মোঃ ফাহিমুল ইসলাম ঃ আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আমাদের মাতৃভুমি বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছিল।

দেশের অন্যান্য স্থানের ন্যায় ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদার সাথে মহান বিজয় দিবস পালিত হয়।

প্রত্যুষে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

মহেশপুর উপজেলা পরিষদ কর্তৃক গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে, সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-আধা সরকারী, আধা- সরকারী স্বায়ত্বশায়িত প্রতিষ্ঠান ও বে-সরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় মহেশপুর বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, ফাতেহা পাঠ ও মোনাজাত।

সকাল সাড়ে ৮টায় মহেশপুর হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য এবং প্যারেড  পরিদর্শন।

সকাল ৯টায় পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউট, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ।

সকাল সাড়ে ৯টায় স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে।

সকাল ১০টায় মহেশপুর হাইস্কুল মাঠে স্কুল, কলেজ  ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের এবং অতিথিদের ক্রীড়া প্রতিযোগীতা।

বেলা ১১টায় মহেশপুর শহীদ মিনার চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং ‘জাতির পিতার স্বপ্সের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা।

দুপুরে হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন।

যোহরের নামাজের পর ও সুবিধামতো সময়ে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত-যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও জাতির সুখ শান্তি. সমৃদ্ধি ও  অগ্রগতি কামনা করে সকল মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

 

বিকাল সাড়ে ৩টায় প্রীতি ফুটবল প্রতিযোগতিা (উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ)।

সন্ধ্যা ৬টায় গুরুত্বপূর্ণ সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাষিত এবং বেসরকারী ভবন ও স্থাপনায় আলোকসজ্জা।

সন্ধ্যা সাড়ে ৬টায় মহেশপুর  হাইস্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মহেশপুরে বিজয় দিবসের প্রত্যেকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঝিনাইদহ-৩ আসনের এমপি মোঃ শফিকুল আজম খান চঞ্চল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মোঃ নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা ও মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন। সভাপতিত্ব করেন মহেশপুরের উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী।

মহেশপুরে যথাযোগ্য মর্যাদার সাথে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে গত ২১ নভেম্বর মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভায় ১৮০ সদস্য বিশিষ্ট একটি মূল কমিটি ও ১৪টি উপ-কমিটি গঠন করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page