October 28, 2026, 4:50 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ ; মা ও বাবাকে অপহরণ করে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের অসহায় পিতা মাতাকে অপহরণ করে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর করে ভিটেবাড়ি লিখে নেয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার সকালে মহেশপুরে এক সংবাদ সম্মেলনে মাইলবাড়িয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে দেলোয়ার হোসেন বলেন, তার গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে নাজমুল হাসান খসরুর যশোর শহরের পুরাতন কসবার বাড়িতে দীর্ঘ ৮ বছর ধরে কেয়ারটেকার হিসেবে কাজ করেন। নাজমুল হাসান দীর্ঘ ৮ বছরের মধ্যে তাকে মাত্র ৪দিন ছুটি দিয়েছে। তার ১৮ মাস বয়সী মেয়ের অসুস্থাতার সংবাদ পেয়ে গত ১ আগস্ট নাজমুলের কাছে ছুটি চায়। নাজমুল কোনভাবেই তাকে ছুটি দিতে রাজি হয়নি। একপর্যায়ে তিনি পিড়াপিড়ী করলে নাজমুল তাকে ধরে বেদম মারপিট করে এবং চুরির অপবাদ দিয়ে মা ও পিতার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করবে বলে হুমকি দেয়। এরপর তার মোবাইল ফোন দিয়ে পিতা মাতাকে আসতে বললে তারা রাজি হয়নি। নাজমুল একটি মাইক্রোবাস নিয়ে তার গ্রামের বাড়ি যেয়ে তার মা মিনারা বেগম ও  পিতা আক্তারুজ্জামানকে ধরে নিয়ে এসে নাজমুলের বাসার তিনতলার ছাদের উপর স্টোর রুমে আটকে রেখে জোর করে ৩শ টাকার দুইসেট সাদা স্ট্যাম্পে পিতা-মাতাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেয়। এরপর তাদের ছেড়ে দিয়ে মামলা করলে খুন জখমের হুমকি দেয়। নাজমুল ও তার সহযোগীরা ফাঁকা স্বাক্ষরিত দুই সেট স্ট্যাম্পে ২১ লাখ টাকা দেলোয়ারের নিকট পাবে বলে লিখে নিয়ে নোটারী পাবলিক দিয়ে রেজিস্ট্রি করে নেয়।

তিনি আরো জানান, নাজমুল হাসান খসরু তার ভিটেবাড়ি লিখে নেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে। ইতিমধ্যে তার মা-বাবাকে এনে জোরপূর্বক মহেশপুর সাব-রেজিষ্ট্রি অফিসে জমি রেজিষ্ট্রি করার চেষ্টাকালে থানায় ফোন দিলে মহেশপুর থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে।

ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page