November 19, 2026, 6:09 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দূর্ঘটনায় কলেজ কর্মচারী ও ইউপি সদস্য নিহত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে সড়ক দূর্ঘটনায় জিয়াউর রহমান ডিগ্রী কলেজের কর্মচারী আরিফুর রহমান (৩০) ও আল আমিন (৪৫) নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মহেশপুরÑখালিশপুর সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তা পারা পারের সময় এক পথচারীকে বাচাঁতে গিয়ে মটরসাইকেল নিয়োন্ত্রন হারিয়ে রাস্তার উপর পড়ে গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে যশোরে ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন। পরে যশোরে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আরিফুর রহমান মহেশপুর উপজেলার যুগীহুদা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

অপর দিকে এদিকে আজমপুর ইউনিয়নের মালাধরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সড়ক দূর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়ে আল আমিন ঢাকায় চিৎিসাধীন থাকায় অবস্থায় শুক্রবার বিকালে মারা যায়।

১৩ ডিসেম্বর বিকালে কোটচাঁদপুর-পুড়াপাড়া সড়কের আলামপুর নামক স্থানে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহেশপুর থানার অফিসাস ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় কেউ বাদী না হওয়ায় লাশ স্বজনদের কাছে দেওয়া হয়েছে । এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page