October 7, 2026, 8:25 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ

স্টাফ রিপোর্টার : ‘সবুজ হোক ভবিষ্যৎ, সুন্দর হোক আমাদের পরিবেশ’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকালে ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে একটি কবরস্থান ও ঈদগাহ প্রাঙ্গণে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজের সমারোহ বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নির্মল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই সংগঠনটির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে আয়োজিত সংক্ষিপ্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সেবা আদর্শ ফাউন্ডেশনের সভাপতি মো. বাবর আলী, সাধারণ সম্পাদক শফিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার সিদ্দিক, কোষাধ্যক্ষ দারুস সালামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানবতার সেবার পাশাপাশি প্রকৃতির সেবা করাও আমাদের নৈতিক দায়িত্ব। পরিবেশ সুরক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, আসুন বেশি করে গাছ লাগাই পরিবেশ বাঁচাই এবং একটি বাসযোগ্য সবুজ ভবিষ্যৎ গড়ে তুলি।



Our Like Page