November 28, 2026, 7:55 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে স্বামীর মৃত্যু দেখে স্ত্রীও মারা গেলেন

স্টাফ রিপোর্টার : ভোর রাতে প্রকৃতীর ডাকে সাড়া দিতে যাওয়ার সময় পড়ে মাথায় আঘাত পান রফিকুল ইসলাম (৬০)। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেন। স্বামীর করুন মৃত্যু দেখে স্ত্রী শাহাজান খাতুন (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যৃ বরণ করেন।
এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে ৮ অক্টোবর বুধবার ভোর রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে।
প্রতিবেশীরা জানান, ফজরের নামাজের সময় রফিকুল ইসলাম প্রকৃতীর ডাকে সাড়া দিতে যাওয়ার সময় বাথরুমের মধ্যে পড়ে গিয়ে মাথায় আঘান পান। এ সময় তার মাথা দিয়ে রক্ত ঝরছিলো। স্বামীর ঘরে আসতে দেরী হওয়ার কারনে স্ত্রী শাহানাজ খাতুন তার স্বামীকে দেখতে যান। গিয়ে দেখতে পান তার স্বামী বাথরুমের মধ্যে পড়ে আছে। মাথা দিয়ে ঝরছে রক্ত। তা দেখেই স্ত্রী শাহানাজ খাতুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যৃ বরণ করেন।
প্রতিবেশীরা জানান, বাথরুমের মধ্যে পড়ে মাথায় আঘাত পান রফিকুল ইসলাম। তিনি বাথরুমের মধ্যেই মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর দেখেই তার স্ত্রী শাহানাজ খাতুন হৃদরোগে আক্রান্ত ঘটনা স্থলেই মৃত্যৃ বরণ করেন।
স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, স্বামীর করুন মৃত্যু দেখে স্ত্রীও মারা যাওয়া ঘটনা খুবই কষ্টদায়ক।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page