October 8, 2026, 12:43 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর ট্রাফিক মোড় চত্বরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ আগস্ট রবিবার সকালে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় নারীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত হাসানের বাবা গোলাম মোস্তফা, মা রেহেনা পারভীন মিতা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর সোহাগ খান, বিএনপি নেতা বোল্লা মিয়াসহ স্থানীয়রা।

বক্তারা অভিযোগ করেন, বিউটি পার্লারের আড়ালে পরিচালিত কথিত অনৈতিক কর্মকাণ্ডের কারণে হাসানের মৃত্যু হয়েছে। তারা এ ঘটনার প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাকে এলাকা থেকে বিতাড়নের দাবি জানান।

বক্তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে ভবিষ্যতে আরও অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।



Our Like Page