October 8, 2026, 2:32 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক

ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আজ ২৯ জুলাই বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে মহেশপুর উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের দত্তনগর বিএডিসি কার্যালয়ের পশ্চিম পাশের গেটসংলগ্ন পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, দত্তনগর পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোপালনগর গ্রামের কিরণ মণ্ডল (৪৫)-কে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের কন্টেইনার তল্লাশি করে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক কিরণ মণ্ডলের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা ও একটি সাধারণ ডায়েরির (জিডি) রেকর্ড রয়েছে। নতুন মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে মহেশপুর থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. হামিদুল ইসলামকে।



Our Like Page