February 25, 2026, 2:04 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভা দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে : স্থানীয় সরকার মন্ত্রী আগামী প্রজন্মের জন্য কাজ করে একটি সুন্দর দৃষ্টান্ত রেখে যেতে চাই : কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত বান্দরবানে মিয়ানমারের মুদ্রাসহ ৩ আরাকান আর্মির সদস্য আটক টাঙ্গাইলে ঘোড়া জবাই করার অভিযোগে ৪ জন আটক এপস্টেইন ফাইলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নাম পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর হামলার হুঁশিয়ারি দিলো আফগানিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ১ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : সারাদেশে চলমান বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের ডাকা ১ দফা দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

আজ ৪ আগস্ট রবিবার দুপুর ১টার দিকে মহেশপুর পোষ্ট অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কলেজ বাসস্টান্ড ভাস্কার্য মোড়ে যাওয়ার পথে থানা গেটের সামনে গেলে পুলিশি বাধার সম্মুখিন হন। পরে তারা পুলিশকে উদ্দেশ্যে করে ‘’ভুয়া-ভুয়া’’ শ্লোগান দিয়ে পিছনে সরে এসে বিভিন্ন পয়েন্ট দিয়ে কলেজ বাসষ্টান্ডে গিয়ে জড়ো হয়। সেখানে তারা মিছিল ও সমাবেশ করে।
এ সময় আন্দোলনরত ছাত্ররা বলেন, গনহত্যা ও গনগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলনে নেমেছি। আমরা ৯ দফা থেকে সরে এস ১ দফা দাবি জানাচ্ছি। আমরা শেখ হাসিনার সরকারের পদত্যাগ কার্যকর না করে ঘরে ফিরবো না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রী সম্বনয়ক নাছিম বলেন, ১ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। আমরা এই সরকারের পদত্যাগ চাই। এই দাবি বাংলাদেশের আপামর জনতার। এই  সরকারের পদত্যাগ কার্যকর না করে ঘরে ফিরবো না।
পরে বিকালে খালিশপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page