October 8, 2026, 12:43 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মোঃ ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪ পিস ইয়াবাসহ মোঃ সাহেব আলী (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটের দিকে উপজেলার পাতিবিলা মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মহেশপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ টিপু সুলতান-২ এর নেতৃত্বে পুলিশের একটি দল গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযানে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পাতিবিলা মাদ্রাসাপাড়া এলাকার মোঃ আনারের মুদি দোকানের সামনে পাকা সড়কে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

 

সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা মোঃ সাহেব আলীকে আটক করেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

উদ্ধার করা ইয়াবার ওজন ০.৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটককৃত সাহেব আলী মহেশপুর উপজেলার পাতিবিলা (কৈলাশপুর) গ্রামের মোঃ জহুর মন্ডলের ছেলে।

এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-৩৭, তারিখ ২৬ আগস্ট ২০২৬। গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



Our Like Page