October 8, 2026, 12:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

আটককৃতরা হলেন—মহেশপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাতিবিলা পুকুরপাড়া গ্রামের মোঃ নুর কুদ্দুসের ছেলে মোঃ মাসুম বিল্লাল (শান্ত) (৩৫) এবং মহেশপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জমিদারপাড়া এলাকার মোঃ মনসুর আলীর ছেলে মোঃ হাবিবুর রহমান (হাবিব) (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের তত্ত্বাবধানে এসআই হিমানিষ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের জন্য বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাতিবিলা পুকুরপাড়া এলাকায় মোঃ মাসুম বিল্লালের বসতঘরের সামনের ফাঁকা জায়গায় অভিযান চালায় পুলিশ। এ সময় দুইজনকে আটক করে তল্লাশি চালিয়ে ৬০০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন ও একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৬০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। জব্দ করা মোবাইল ফোনগুলো মাদক কেনাবেচায় ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। মোটরসাইকেলটিও মাদক পরিবহনে ব্যবহৃত হতো বলে জানিয়েছে পুলিশ।

মহেশপুর থানার পুলিশ আরও জানায়, অটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অপরাধ রেকর্ড যাচাই করে মাসুম বিল্লালের বিরুদ্ধে পূর্বে গ্রেপ্তারের রেকর্ড পাওয়া গেছে। এছাড়া এই মাদক চালানের সঙ্গে জড়িত এক অর্থ যোগানদাতা আসামির বিরুদ্ধে পূর্বে পাঁচটি মাদক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় অটককৃত দুইজন ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪০/৪১ ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ২৯, তারিখ ১৯ আগস্ট ২০২৬।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।



Our Like Page