October 8, 2026, 2:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মোঃ ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালপুরের বালিগর্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মহেশপুর পৌরসভার গোপালপুর গ্রামের মোঃ মোস্তফা কামালের ছেলে মোঃ খালিদ হাসান (২৫) এবং একই এলাকার মোবারক হোসেনের ছেলে শফিউল্লাহ (২৯)।

পুলিশ সূত্রে জানা যায়, এএসআই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পরোয়ানা তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযানে দায়িত্ব পালন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গোপালপুরের বালিগর্ত বাজারে শিহাবের চায়ের দোকানের সামনে সড়কে দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি চালিয়ে খালিদ হাসানের পরিহিত লুঙ্গির বাম কোচর থেকে ৫০ পিস এবং শফিউল্লাহর প্যান্টের ডান পকেট থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের জব্দ তালিকা অনুযায়ী উদ্ধার করা ৯০ পিস ইয়াবার মোট ওজন ৯ গ্রাম। এর আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা।

এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-৩৮, তারিখ ২৬ আগস্ট ২০২৬, জিআর নং-৩৩৬। গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, মাদকের বিরুদ্ধে মহেশপুর থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সর্বস্তরের নাগরিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন।



Our Like Page