August 14, 2026, 11:10 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১০ বস্তা ফেনসিডিল উদ্ধার ; বিজিবির ফাঁকা গুলি

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১০ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। রোববার (২৩ডিসেম্বর) রাত ২টার দিকে বিজিবির টহলদল উপজেলার যাদুবপুর সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এই ফেনসিডিল উদ্ধার করে। তবে এ সময় ফেনসিডিলের মালিককে আটক করতে পারেনি বিজিবির সদস্যরা। ফলে বরাবরের মতেই ধরা ছয়ার বাইরে থেকে গেলো ফেনসিডিলের মালিকরা।
২৩ ডিসেম্বর সোমবার সকালে মহেশপুর-৫৮বিজিবির মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির ৩টি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাদবপুর বিওপির কানাইডাঙ্গা বিল সংলগ্ন সীমান্ত এলাকায় রোববার রাত ১টা ৩০ মিনিট থেকে সুকৌশলে ফাঁদ পেতে অপেক্ষমান থাকে। ভোর আনুমানিক ৫টার দিকে ভারত থেকে ২০-২৫ জন চোরাকারবারী ভারতের অভ্যন্তর থেকে বেশ কিছু অবৈধ মামলামাল বহন করে বাংলাদেশ অংশে নিয়ে আসার পথে বিজিবি টহলদল তাদের গতি রোধ করে। বাংলাদেশি চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ভারতীয় ভূ-খন্ড ব্যবহার করেই শুন্যরেখা বরাবর কানাইডাঙ্গা বিলের পূর্ব হতে পশ্চিম দিকে অগ্রসর হতে থাকেন। বিজিবি সদস্যরা তাদের ধরার চেষ্টা করলে চোরাকারবারীরা কয়েকটি দেশি অস্ত্র বিজিবি টহলদলের দিকে ছুড়ে মারে। এ অবস্থায় বিজিবি টহলদল এক রাউন্ড ফাঁকা গুলি করলে চোরাকারবারীরা বস্তা ফেনসিডিল ভর্তী বস্তা ফেলে পালিয়ে যান। টহলরত সদস্যরা ১০ বস্তা ফেনসিডিল জব্দ করে। পরে বিওপির অন্যান্য সদস্য এবং সোর্সের সহযোগিতায় বস্তা গুলো বিওপিতে আনা হয়। ফাঁকা গুলিতে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান। অভিযানে সর্বমোট ৩৯৭ বোতল ফেনসিডিল, ১টি হাসুয়া ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ২ লাখ ৪ হাজার টাকা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page