April 13, 2026, 8:05 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মদ-ফেন্সিডিল-ভায়াগ্রা উদ্ধার

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ ও ফেন্সিডিল এবং ৮০০পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ১৮ এপ্রিল বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২৮ বোতল ফেন্সিডিল ও ৮০০পিচ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে যাবদপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, খোশালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ৪৭ বোতল ভারতীয় মদ, জীবননগর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও মেদিনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার গোয়ালপাড়া গ্রামের পাট ক্ষেতের পাশ থেকে ৮০০পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে।
এঘটনায় পৃথক ভাবে মামলা হয়েছে বলেও জানান মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page