April 6, 2026, 10:52 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫৬ জন আটক

স্টাফ রিপোর্টার : কোন ভাবেই থামানো যাচ্ছেনা সীমান্তে গড়ে ওঠা ধুড় পাচারের সেন্ডিকেট চক্র গুলোকে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার প্রতিটা সীমান্ত এলাকায় রয়েছে ধুড় পাচারের শক্তি শালি সেন্ডিকেট চক্র।

কতিপয় পুলিশ ও বিজিবির দালাল পরিচয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষদের মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধ ভাবে ভারতে পাচার করে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক খোশালপুর গ্রামের কয়েক জন জানান, দালালরা মাথা প্রতি ৭ থেকে ৮ হাজার টাকার
বিনিময়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা মানুষ (ধুড়) ভারতে পাচার করে আসছে। পাচার কালে
অনেক নারী দালাল চক্রের দ্বারা ধর্ষনের শিকারও হয়েছেন।
গতকাল ১২ মে সোমবার রাতে ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন সীমান্ত এলাকায় মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৫৬ জনকে আটক করেছে।
আটককৃতদের মধ্যে নারী- পুরুষ ও শিশু রয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পারিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে চোরাই পথে
মাঠিলা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ১ জনকে আটক করে।
একই সময় কুমিল্লাপাড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় কুমিল্লাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা
সীমান্ত এলাকা থেকে ৩ জনকে আটক করেছে।
এভাবেই শ্যমকুড় সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় শ্যমকুড় বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা
থেকে নারী,পুরুষ ও শিশু সহ ২০ জনকে আটক করে।
খোশালপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় খোশালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে নারী,পুরুষ ও শিশু সহ ১৩ জনকে আটক করে। একই সময় বেনীপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বেনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে নারী,পুরুষ ও শিশু সহ ১৪ জনকে আটক করে। অপর দিকে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে একই সময় ভারতে যাওয়ার সময় বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত
এলাকা থেকে নারী,পুরুষ ও শিশু সহ ৫ জনকে আটক করে।
আটক কৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে। এঘটনায় পৃথক ভাবে মহেশপুর থানায় মামলা
হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page