April 4, 2026, 6:54 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে মানবপাচার ঠেকাতে বিজিবির অভিযান ; দুই দিনে ৯ জন আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মানব পাচার ও অবৈধভাবে বাংলাদেশ-ভারত পারাপার প্রতিরোধে ৫৮ বিজিবি সম্প্রতি টহল ও নজরদারি আরও জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় ৩ ও ৪ ডিসেম্বর দু’দিনে পৃথক অভিযানে মোট ৯ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।

জানা গেছে, ৪ ডিসেম্বর সকাল ৮টা ১০ মিনিটে বাঘাডাংগা সীমান্তের হুদাপাড়া এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে আরেকজনকে আটক করে বিজিবি। বিজিবির দাবি, আটক ব্যক্তিরা সবাই দালালচক্রের সহযোগিতায় গোপনে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

এর আগে ৩ ডিসেম্বর বিকেল ৪টার দিকে খোসালপুর বিওপি’র টহল দল সীমান্ত মেইন পিলার ৬০/০১৫-আর থেকে প্রায় ৩০০ গজ ভেতরে একটি ভুট্টাক্ষেত থেকে ৩ পুরুষ ও ১ নারীকে আটক করে, যাদের ভারত যাওয়ার চেষ্টা ছিল।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে বাঘাডাংগা বিওপি’র আরেকটি টহল দল সীমান্ত পিলার ৬০/৩৯-আর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ পুরুষ, ১ নারী ও ১ শিশুসহ আরও ৩ জনকে আটক করে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page