November 19, 2026, 6:33 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টার ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। প্রায় ১৪ ঘণ্টা সীমান্তের শূন্যরেখায় রাখার পর শনিবার সন্ধ্যায় ওই ছয়জনকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নেয় বিএসএফ।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ করানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির কড়া প্রতিবাদের মুখে প্রায় ১৪ ঘণ্টা পর ওই ছয়জনকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নেয় বিএসএফ।

স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে সামন্তা সীমান্ত এলাকা দিয়ে ছয়জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে সীমান্তে দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেন এবং জোরালো আপত্তি জানান।

বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ পিছু হটলেও ওই ছয়জনকে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে তাদের একটি ক্যাম্পের পাশে বসিয়ে রাখে। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় বিজিবি সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার করে।

বিজিবি ৫৮ ব্যাটালিয়ন জানায়, ঘটনার পরপরই বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়।

টানা প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিজিবির আপত্তির মুখে বিএসএফ ওই ছয়জনকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির সতর্ক ও দৃঢ় অবস্থানের কারণে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে সামন্তা সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে অতিরিক্ত টহল ও নজরদারি অব্যাহত আছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page