October 8, 2026, 1:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত

ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছোড়া রাবার বুলেটে রুবেল (৩১) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত প্রায় ১১টার দিকে উপজেলার শ্যামকুড় লড়াইঘাট সীমান্তের ৬০/১৫০ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুবেল উপজেলার শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে।

৫৮ বিজিবি সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে কয়েকজন বাংলাদেশি যুবক গরু আনতে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতের মাহেন্দ্র ক্যাম্পের বিএসএফ টহলদল তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে রুবেল গুরুতর আহত হন।

তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে হাসপাতালে তার স্ত্রী ও মা অবস্থান করছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম জানান, শ্যামকুড় মাঠপাড়ার রুবেল নামে এক যুবক সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন।

এ বিষয়ে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



Our Like Page