September 16, 2026, 2:07 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের শৈলকুপায় পান বরজে চুরি ; সংঘর্ষে ১নিহত ; আহত ১০ জন

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় পানের বরজে চুরির ঘটনায় গ্রামবাসীর দু’পক্ষের সংঘর্ষে সাইদ বিশ^াস (৪০) নামের এক কলা ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কেষ্টপুর গ্রামে এই ঘটনা ঘটে। সাইদ বিশ^াস কেষ্টপুর গ্রামের মৃত জাবেদ বিশ^াসের ছেলে।

১৩ নম্বর উমেদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, গত বৃহস্পতিবার কেষ্টপুর গ্রামের দেব প্রসাদের পানের বরজে চুরির ঘটনায় এক ব্যক্তিকে জরিমানা করা হয়। এতে করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে সোমবার সকালে কেষ্টপুর গ্রামের তরিকুল নামের এক ব্যক্তি বিএলকে বাজারে গেলে তার উপর হামলা চালায় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কপিল বিশ^াসের সমর্থকরা।

এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল ১০টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নানের সমর্থক ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কপিল বিশ^াসের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সাইদ বিশ^াস, শরিফুল ইসলাম, রেজাউল বিশ^াস, গোলাম কিবরিয়া, শরিফ, বকুল ইসমাইলসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে সাইদ বিশ্বাসকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান বলে জানান ইউপি সদস্য আব্দুল মান্নান।

ইউপি সদস্য মান্নানের অভিযোগ, সোমবার সকালে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কপিল বিশ্বাসের সমর্থক কেষ্টপুর গ্রামর হানিফ মন্ডল, লক্ষণদিয়া গ্রামের মতিউর রহমান, আমিন উদ্দিন, কেষ্টপুর গ্রামের আফজাল আনোয়ারসহ কয়েকজন মিলে বিএলকে বাজারের তরিকুলের উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনায় আহত তরিকুলকে সাইদসহ কয়েকজন তার বাড়িতে দেখতে গেলে পুনরায় অতর্কিত হামলা চালায় কপিলের সমর্থকরা।

অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য কপিল বিশ্বাস বলেন, মান্নান সমর্থকরা তার সমর্থকদের উপর হামলা চালায়। এরপর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কেষ্টপুর গ্রামে গ্রামবাসীর দু’পক্ষের সংঘর্ষে সাইদ নামের এক ব্যক্তি নিহত হয়েছে। অভিযুক্তদের  গ্রেফতারে এলাকায় অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page