April 9, 2026, 8:35 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পানি উন্নয়ন বোর্ডের ১৪ লাখ টাকার গাছ বিক্রি !

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ৬টি মুল্যবান চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে। কেটে ফেলা গাছের মুল্য আনুমানিক ১৪ লাখ টাকা হবে বলে গ্রামবাসি জানায়। খবর পেয়ে হরিণাকুন্ডু উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ইশতা আক্তারের সহায়তায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কর্তিত গাছ জব্দ করেছেন। সরজমিন পরিদর্শন করে জানা গেছে, হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়নের হামিরহাটী গ্রামের একটি ক্যানালের ধারে ৬টি বড় বড় কড়াই গাছ ছিল। নিজের দাবী করে ওই গ্রামের শফি মন্ডলের ছেলে আব্দুস সালাম বিক্রি করে দেয়। গ্রামবাসি বাধা দিলে তিনি কোন কথায় শোনেননি। গ্রামবাসি বলছেন, গাছগুলো সরকারী ও পানি উন্নয়নবোর্ড মালিক। অবৈধভাবে এই গাছ গাটা হয়েছে বলে তাদের দাবী। এদিকে গাছকাটার খবর পেয়ে হরিণাকুন্ডু উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ইশতা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গাছের প্রকৃত মালিক কে তা নিরুপনে ঝিনাইদহ পানি উন্নয়নবোর্ডকে দায়িত্ব দেন। এ বিষয়ে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মিনহাজুল ইসলাম জানান, ৬টি গাছ কেটে ফেলা হয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে বেশির ভাগ গাছই পানি উন্নয়ন বোর্ডের জমির মধ্যে পড়েছে। তিনি জানান, কর্তিত গাছ জব্দ করে দ্রæত মাপজোক করে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে সাংবাদিকরা আব্দুস সালামের বাড়ি গেলে তিনি গা ঢাকা দেন। তবে তার ছেলে আবু সাইদ মুঠোফোনে জানান, সব গাছই তাদের জমিতে, এর মধ্যে একটি গাছ হয়তো পানি উন্নয়ন বোর্ডের হতে পারে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page