October 9, 2026, 8:55 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে ডিবি পুলিশের জালে গাঁজাসহ স্বামী-স্ত্রী 

জাফিরুল ইসলাম : ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে এ (১) কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী দু’জন স্বামী-স্ত্রী।

ডিবি পুলিশের এসআই পারভেজ কবির জানান, বুধবার (২৯ মার্চ) সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দুইজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে শাখারিদাহ হইতে যাদবপুরের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঐদিন সন্ধ্যা ৬ টার সময় সঙ্গীয় ফোর্স নিয়ে যাদবপুর এলাকায় পৌছালে তাদের গতিরোধ করা হয়। এ সময় মোটরসাইকেল চালক মানিক আলী (৩৩) এর দেহ তল্লাশি করে তার পিঠ থেকে কসটেপে মোড়ানো এক (১)কেজি গাঁজা (যার মূল্য ৪৫ হাজার টাকা) উদ্ধার করা হয়। এবং মোটরসাইকেলের পিছনে বাচ্চাসহ মোছাঃ জিন্নাত আরা (২৪) নামে এক নারীকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা স্বামী-স্ত্রী। এবং তারা দীর্ঘদিন ধরে হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রয় করে আসছিলো। আটককৃতরা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার জঙ্গলিয়া গ্রামের বাসিন্দা। আটককৃতদের মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে হরিনাকুন্ডু  থানায় হস্তান্তর করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page