April 6, 2026, 4:51 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি : সামাজিক কোন্দলের জেরে ঝিনাইদহের হরিনাকুন্ডুতে রবিউল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

গতকাল শুক্রবার বিকাল ৫ টার দিকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স মসজিদের গেটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রবিউল ইসলাম হরিনাকুন্ডু পৌরসভার জোড়াপুকুরিয়া গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল ইসলাম উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স মসজিদে আছরের নামাজ পড়ে মসজিদের গেট দিয়ে বের হওয়ার সাথে সাথেই একই গ্রামের পলাশ মিয়াসহ (২৬) আজ্ঞাতনামা আরো ৩-৪ জন রবিউল ইসলামের উপর ঝাপিয়ে পড়েন। এ সময় তাদের হাতে থাকা ধারালো দা দিয়ে রবিউলের পিঠে,পেটে ও মাথায় উপর্যুপরি কোপাতে থাকেন। এতে তার মাথা ও পিঠের বিভিন্ন স্হানে মারাত্ম যখম হয়। এ সময় তার ডাক চিৎকার শুনে স্হানীয় লোকজন এগিয়ে আসলে পলাশসহ অজ্ঞাতনামা লোকজন ঘটনাস্থলে একটি দা ফেলে রেখে পালিয়ে যান। স্হানীয়রা তাকে উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অবস্হা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয় বলে  হাসপাতাল সূত্রে জানা যায়।
এব্যাপারে হরিণাকুণ্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান লিটন জানান, আহত রবিউল ইসলাম,পুলিশ মার্ডার বা অন্যকোন মামলা তার নামে আছে কি না তা এখনো যানা যায়নি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page