November 29, 2026, 2:48 am
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩ টি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩ টি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করলেন বিশিষ্ঠ ব্যবসায়ী, সমাজসেবক ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মাসুম। আজ ১৬ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি অগ্নিকান্ডে সদর উপজেলার বিষয়খালীর কানুহরপুর মসজিদের মোয়াজ্জেম শাহ জামাল, সুতলিয়া গ্রামের কৃষক হোসেন আলী ও রমজান আলীর বাড়িতে গিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন। সে সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক তরিকুল ইসলাম দিদার, যুবলীগ নেতা ফারুক হোসেন, ইউপি সদস্য ইব্রাহিম হোসেন, আশরাফুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সম্প্রতি অগ্নিকান্ডে সদর উপজেলার বিষয়খালীর কানুহরপুর মসজিদের মোয়াজ্জেম শাহ জামাল, সুতলিয়া গ্রামের কৃষক হোসেন আলী ও রমজান আলীর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর, গোয়ারগরসহ পুড়ে মারা যায় গরু, ছাগল ও মহিষ। এছাড়াও ৩ টি বাড়িতে দগ্ধ হয় আরও বেশ কয়েকটি গরু ও ছাগল।

উল্লেখ্য, মিজানুর রহমান মাসুম ইতি পূর্বে করোনা কালীন সময় অসহায় মানুষের পাশে থেকে আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী প্রদান সহ বিভিন্ন প্রকার সহযোগিতা করেছেন তিনি।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page