March 9, 2026, 10:09 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে অনলাইন হ্যাকার চক্রের দুই সদস্য আটক

ঝিনাইদহ প্রতিনিধি : ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে বিকাশ, রকেট, নগদ ও উপায়-এর মাধ্যমে ঝিনাইদহ জেলার বয়স্কভাতা, বিধবা ভাতা, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা ও কাস্টমার কেয়ারের পরিচয় দিয়ে ওটিপি হ্যাকিং চক্রের দুই প্রতারককে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গ্রেফতারকৃতরা হচ্ছে- মাগুরার মোহাম্মদপুর উপজেলার মাধবপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে রিকাবুল (২৮) ও একই উপজেলার চরমাধবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে উজ্জল হোসেন (৩৫)।

হরিনাকুন্ডু থানায় একটি প্রতারণা মামলা দায়ের হলে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মাগুরার মোহাম্মদপুর উপজেলা থেকে দুই আসামীকে গ্রেপ্তার করে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের অফিসার রবিউল ইসলাম জানান, আসামী রিকাবুল ও উজ্জল হোসেন দেশের বিভিন্ন এলাকায় হোয়াটসঅ্যাপ ও ওটিপি হ্যাক করে বিভিন্ন সরকারী অনুদান, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা, বয়স্ক ভাতার টাকাসহ বিভিন্নভাবে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত।

আসামিদের কাছ থেকে অপরাধের কাজে ব্যবহৃত ৬ টি মোবাইল ফোন ও ১০টি সিম উদ্ধার করা হয়।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page