February 26, 2026, 9:49 am
শিরোনামঃ
বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান যুক্তরাষ্ট্রের সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে কিউবা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের শৈলকুপা থেকে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ।

১৩ অক্টোবর দিবগত রাত সাড়ে ১২টার দিকে জেলার শৈলকুপা উপজেলার মালিথিয়া এলাকা থেকে দেশীয় তৈরী একটি পাইপগানসহ গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃত আসামী- নিরাপদ মন্ডল(৭০) ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মৃত পঞ্চানন মন্ডলের ছেলে ।

র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে মালিথিয়া পাড়ায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৬ । আমাদের কাছে তথ্য ছিল মাদকের কেনা বেচা চলছে । সেখানে অভিযান চালিয়ে নিরাপদ মন্ডলকে গ্রেফতার করা হয় । এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১ টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (পাইপগান) উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আগ্নেয়াস্ত্র প্রদর্শন পূর্বক এলাকায় বিভিন্ন মাদক ব্যবসা, চাঁদাবাজি, রাহাজানীসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার বিষয় স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page