April 1, 2026, 4:37 pm
শিরোনামঃ
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ পাবনায় হাত-পা বেঁধে দিনমজুরকে কুপিয়ে হত্যা ধস নেমেছে ট্রাম্পের জনপ্রিয়তায়
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে আর্জেটিনা সমর্থকদের হামলায় সৌদি সমর্থক হাসপাতালে

এম কবীর, ঝিনাইদহ : বিশ্বকাপ ফুটবলে সৌদি আরবকে সমর্থন করাই কাল হলো শিক্ষার্থী আবু সাঈদের। শনিবার রাতে আর্জেন্টিনার সমর্থকরা ছাত্রাবাসে ঢুকে তাকে বেধড়ক পিটিয়ে জখম করে। এইচএসসি পরীক্ষার্থী আহত আবু সাঈদ (১৯) হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার একটি ছাত্রাবাসে থাকেন। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আবু সাঈদ রোববার সকালে অভিযোগ করেন, বিশ্বকাপে আর্জেন্টিনা ও সৌদি আরবের ম্যাচে তিনি সৌদি আরবের সমর্থক ছিলেন। ছাত্রাবাসের সামনের একটি দোকানে টিভিতে খেলা দেখার সময় তিনি উল্লাসও করেন। এ ঘটনায় ক্ষুদ্ধ হন এলাকার আর্জেটিনার সমর্থকরা। এরপর থেকেই আর্জেন্টিনার সমর্থকরা তাকে খুঁজতে থাকেন। তিনি আরো জানান, বেশ কয়েকবার আর্জেটিনার সমর্থকরা তাকে খুজতে ছাত্রাবাসেও এসেছিলেন। কিন্তু গ্রামের বাড়িতে থাকায় তাকে না পেয়ে ফিরে যান। শনিবার রাত ৯টার দিকে আর্জেটিনার সমর্থকরা আমাকে খুঁজতে ছাত্রাবাসে আসেন। তারা আমাকে বাইরে বের হতে বলেন। বাইরে বের হওয়া মাত্রই তারা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আমাকে জখম করে। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম বলেন, আবু সাঈদ নামে এক শিক্ষার্থী হাপসাতালে ভর্তি হয়েছেন। তাকে মারধর করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলায় একজন সৌদি আরবকে  সাপোর্ট করায় কে বা কারা আবু সাঈদ নামে এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে বলে শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page