October 8, 2026, 4:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে আর্জেটিনা সমর্থকদের হামলায় সৌদি সমর্থক হাসপাতালে

এম এ কবীর, ঝিনাইদহ : বিশ্বকাপ ফুটবলে সৌদি আরবকে সমর্থন করাই কাল হলো শিক্ষার্থী আবু সাঈদের। শনিবার রাতে আর্জেন্টিনার সমর্থকরা ছাত্রাবাসে ঢুকে তাকে বেধড়ক পিটিয়ে জখম করে। এইচএসসি পরীক্ষার্থী আহত আবু সাঈদ (১৯) হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার একটি ছাত্রাবাসে থাকেন। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আবু সাঈদ রোববার সকালে অভিযোগ করেন, বিশ্বকাপে আর্জেন্টিনা ও সৌদি আরবের ম্যাচে তিনি সৌদি আরবের সমর্থক ছিলেন। ছাত্রাবাসের সামনের একটি দোকানে টিভিতে খেলা দেখার সময় তিনি উল্লাসও করেন। এ ঘটনায় ক্ষুদ্ধ হন এলাকার আর্জেটিনার সমর্থকরা। এরপর থেকেই আর্জেন্টিনার সমর্থকরা তাকে খুঁজতে থাকেন। তিনি আরো জানান, বেশ কয়েকবার আর্জেটিনার সমর্থকরা তাকে খুজতে ছাত্রাবাসেও এসেছিলেন। কিন্তু গ্রামের বাড়িতে থাকায় তাকে না পেয়ে ফিরে যান। শনিবার রাত ৯টার দিকে আর্জেটিনার সমর্থকরা আমাকে খুঁজতে ছাত্রাবাসে আসেন। তারা আমাকে বাইরে বের হতে বলেন। বাইরে বের হওয়া মাত্রই তারা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আমাকে জখম করে। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম বলেন, আবু সাঈদ নামে এক শিক্ষার্থী হাপসাতালে ভর্তি হয়েছেন। তাকে মারধর করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলায় একজন সৌদি আরবকে  সাপোর্ট করায় কে বা কারা আবু সাঈদ নামে এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে বলে শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।



Our Like Page