October 5, 2026, 7:41 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে আসছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবিব খান

এম এ কবীর, ঝিনাইদহ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন সংশ্লিস্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের জন্য বুধবার ঝিনাইদহে আসছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ)। ঝিনাইদহ জেলা সিনিয়র নির্বাচন অফিসার রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ) বিকাল সাড়ে ৪ টায় ঝিনাইদহে পৌঁছান। ঝিনাইদহ সার্কিট হাউজে তিনি রাত্রি যাপন করবেন। পরদিন ২৩ নভেম্বর সকালে সাড়ে ১০ টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্যসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায় ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যকে সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের দপ্তরে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন। এ সময় সংবাদ প্রচারের জন্য ফুটেজ ধারণ করা যাবে। পরে দুপুর সাড়ে ১২টায়  নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ) দ্বিতীয়বার সাংবাদিকদের সাথে ব্রীফ করবেন।



Our Like Page