October 8, 2026, 4:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ইয়াবাসহ যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে মনিরুল ইসলাম নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। গতকাল বুধবার দিবাগত গতরাত ১১টার দিকে আরাপপুর মাঝিপাড়া থেকে ১৬৪ পিস ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম শহরের ব্যাপারীপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, আরাপপুর এলাকায় রাতে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে স্থানীয়রা। পরে তার দেহ তল্লাশি করে ১৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থলে এসে জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস পুলিশে খবর দেন।  খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে ইয়াবাসহ মনিরুল ইসলাম নামের ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মাদকের কেনা বেচার সঙ্গে জড়িত।

সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বাসস’কে বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।  মাদকের বিস্তার রোধে পুলিশ সর্বোচ্চ সচেষ্ট রয়েছে।



Our Like Page