March 5, 2026, 11:07 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

জাফিরুল ইসলাম : ঝিনাইদহে খরিপ ২০২৩-২০২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ৭ জুন বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে সার ও বীজ বিতরন করা হয়।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ-নবী, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার জুনাইদ হাবীব।

এসময় সদর উপজেলার ১৭টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক ১৭’শ ৫০ জন কৃষকের মাঝে বিঘা প্রতি বিনামূল্যে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়। সুবিধাভোগী কৃষকদের মাঝে সর্বমোট ৮.৭৫ মেট্রিক টন বীজ ও ৩৫ মেট্রিক টন সার দেওয়া হয়।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page